1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

বজ্রপাতে নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ফেনী ও চট্টগ্রামে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। রোববার সকালে এ ঘটনা ঘটে।

ফেনী

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুরে বজ্রপাতে এক শিশু ও এক কিশোরী মারা গেছে। নিহতরা হলেন- আল আমিন ও তামান্না আক্তার।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, সকালে উপজেলার আলমপুর গ্রামের আনু ফরাজি বাড়ির সোলেমানের মেয়ে তামান্না আক্তার ও বাহার উল্লার ছেলে আল আমিন বৃষ্টির সময় ঘর থেকে বের হয়। তখনই বজ্রপাত হলে তারা আহত হয়। স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ভানুমিত দাশ ও লাকি রানী দাশ। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কাঞ্চননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় চারজন মরিচ ক্ষেত থেকে মরিচ তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত মালতী দাশ ও শোভা রানী দাশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026