1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

রাজধানীর লালবাগে পলাশী মোড়ে পথকিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর আহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

রাজধানীর লালবাগে পলাশীর মোড় এলাকায় পথ কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রমজান আলী রবি ওরফে শাকিল( ১৭) এক কিশোর আহত হয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (৫ জুন) লালবাগ পলাশী মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় তার অপর দুই সঙ্গী ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে।

আহত শাকিল জানান, পেশায় সে রিকশাচালক। থাকে সদরঘাট ভিক্টোরিয়া পার্কে। তার বাবা-মা কেউ নেই। তারা অনেক আগে মারা গেছে। তার বাড়ি ঝিনাইদাহ খালিশপুর উপ-জেলায় এলাকায়।

সে আরো জানান, আজ সন্ধ্যার দিকে লালবাগ পলাশীর মোড় এলাকায় যায় তার এক বড় ভাই শাওনের সঙ্গে দেখা করতে। পরে রাস্তায় থাকা কিশোরগ্যাং-এর সদস্য তানজিল ও মোস্তফাসহ কয়েক জন মিলে তাকে ছুরিকাঘাত করে। কিন্তু কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে এর কিছুই সে বলতে পারেনি।

ঢাকা মেডিকেল পুলিশ পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান জানান, এরা সবাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এরা সবাই পথ কিশোর তারা সবাই ভাঙ্গারি টোকায়। মাদক সেবন করে ডান্ডি। তবে আহত শাকিল এর অবস্থা গুরুতর। বিষয়টি লালবাগ থানাকে অবগত করা হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ আলী জানান, পলাশী মোড়ে একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে এরা সবাই পথ কিশোর। সবাই সবার পূর্ব পরিচিত।

শাকিলকে হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা অপর কিশোর জানিয়েছে, যারা তাকে ছুরিকাঘাত করেছে তারা সব সময় আট থেকে নয় জন একসঙ্গে চলাফেরা করে। সারাদিন নেশা করে পলাশী মোড় এলাকায় ঘুরে, চুরি-ছিনতাই করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026