1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

দিনাজপুরে ৮ হাত-পা নিয়ে শিশুর জন্ম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৫৮ বার দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিদিনাজপুর বীরগঞ্জে চারটি হাত ও চারটি পা নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। শিশুটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবেই খাবার খাচ্ছে বলে জানা গেছে।
শুক্রবার ভোরে ওই উপজেলার একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় করে উৎসুক জনতা।

শিশুটির বাবা গোলাম রব্বানী কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুরের বাসিন্দা।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে তার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়। পরে একটি মাইক্রোবাসে করে তাকে বেসকারি বীরগঞ্জ ক্লিনিকে নেয়া হয়। শুক্রবার ভোরে সেখানেই তার স্ত্রী সন্তান প্রসব করেন। জন্মের পর দেখা গেছে শিশুটির শরীরের বাঁ দিকে কোমর ও পেটের মাঝামাঝি অংশ থেকে আরো দুটি করে হাত-পা বের হয়েছে।

জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস বলেন, অটিজম ও জিনগত কারণে এ ধরনের জন্মগত ত্রুটি হয়। এছাড়া গর্ভকালীন গর্ভনিরোধক পিল কিংবা চিকিৎসকের পরামর্শ ব্যতীত উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করলে এ ধরনের ঘটনা ঘটে। গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।ধি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026