1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

বাজেট অধিবেশন বিকালে শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৩৪ বার দেখা হয়েছে

আজ বিকাল ৫টায় শুরু হচ্ছে   একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন ।  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন।  অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস ৩ জুন বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে।

ওইদিন বিকাল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বাজেট পেশ করবেন।  এটি তার দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট।  

মুস্তফা কামালের এই বাজেট হবে বৈশ্বিক মহামারিকালে প্রস্তাবিত দ্বিতীয় বাজেট।  এর আগে গতবছর ১০ জুন করোনা মহামারির মধ্যে চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করা হয়।

এদিকে সংসদ সচিবালয় থেকে বাজট অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  মহামারির এ সময়ে এ অধিবেশনের মেয়াদ স্বল্প সময়ের হওয়ার কথা রয়েছে।  ২ জুন শুরু হয়ে মুলতবি দিয়ে দিয়ে ৩ জুলাই অধিবেশন শেষ হতে পারে।  আর সংক্ষিপ্ত আলোচনার পর বাজেট নিয়ম অনুযায়ী ৩০ জুনের মধ্যে পাস করা হবে।

করোনা মহামারির মধ্যে এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে বাজেট অধিবেশন চলবে।  সংক্ষিপ্ত সময়ে শেষ হবে বাজেট অধিবেশন। বিরতি দিয়ে এ অধিবেশন ১০ থেকে ১৩ কার্যদিবস চলতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026