1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

নতুন অর্থবছরে সংসদ পাচ্ছে ৩৩৬ কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২০৪ বার দেখা হয়েছে

আগামী অর্থবছরে সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে সংসদের বাজেট ছিল ৩৩৫ কোটি ১৪ লাখ টাকা। আগামী অর্থবছরের জন্য ৮০ লাখ টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩২তম বৈঠকে এ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।

মহামারির কারণে চলতি বছরের বাজেটের বড় একটি অংশ খরচ করতে পারছে না সংসদ। ফলে তারা ২২ কোটি ৩৪ লাখ টাকা কমিয়ে চলতি বছরের সংশোধিত বাজেট নির্ধারণ করেছে ৩১৩ কোটি ৮০ লাখ টাকা। এ হিসাবে চলতি বছরের সংশোধিত বাজেটের তুলনায় নতুন অর্থবছরের বাজেট বেড়েছে ৭ দশমিক ১২ শতাংশ।

রোববারের সভায় নতুন বছরের বাজেট ছাড়াও চলতি অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরের ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, বিদায়ী অর্থবছরে করোনাভাইরাস মহামারির কারণে কোনো সংসদ সদস্য এবং কর্মকর্তা ভ্রমণে যাননি। এজন্য অর্থ খরচ কম হয়েছে। সেই টাকা ফেরত দেওয়া হয়েছে। সব মিলিয়ে তা ৮৮ থেকে ৯০ লাখ টাকা হবে। স্পিকার বলেন, গত বছর কমিশন বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রায় সবই বাস্তবায়ন হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026