1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

নারী কণ্ঠে মুঠোফোনে প্রেম, লুট করে গ্রেপ্তার ৩ ছাত্রলীগ কর্মী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৬২ বার দেখা হয়েছে

সোনাগাজী প্রতিনিধি

মুঠোফোনে কল করে নারী কণ্ঠে কথা বলে ও সামাজিক মাধ্যম ফেসবুকে সুন্দরী তরুণীদের ছবি ব্যবহার করে প্রেমের সম্পর্ক গড়তেন ছাত্রলীগকর্মী ইমাম হোসেন, মশিউর রহমান, ফখরুল ইসলামসহ কয়েকজন। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন তরুণের সঙ্গে এমন সম্পর্ক গড়ে ডেকে এনে সর্বস্ব ছিনিয়ে নিতেন তারা। সর্বশেষ মো. আইয়ুব খান (২৮) নামে এক এনজিও কর্মীর সঙ্গে কথা বলা ও প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তারা। তার কাছ থেকেও সর্বস্ব কেড়ে নেওয়া হয়। তবে এবার পার পাননি ছাত্রলীগের এসব কর্মী। গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে।

‘সাজেদা ফাউন্ডেশন’ নামে একটি এনজিও’র চট্টগ্রামের ভুজপুর শাখার অফিস সহকারী হিসেবে কাজ করেন ভুক্তভোগী আইয়ুব খান। তার বাড়ি ভুজপুর থানার জজখোলা মহানগর এলাকায়। গত শুক্রবার সন্ধ্যায় তাকে ডেকে এনে সর্বস্ব লুটে নেয় ইমাম হোসেন, মশিউর রহমান, ফখরুল ইসলামসহ আরও কয়েকজন। সোনাগাজী-কাশ্মীর বাজার সড়কের পৌরসভার চর গনেশ এলাকায় ঘটনাটি ঘটে।

পরে শুক্রবার রাতেই বাদি হয়ে সোনাগাজীর স্থানীয় ছাত্রলীগ কর্মী ইমাম হোসেন, মশিউর রহমান, ফখরুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিকসহ অজ্ঞতানামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন আইয়ুব। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ইমাম হোসেন, মশিউর রহমান, ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার তাদের আদালতে তোলা হয়, পরে বিচারক তাদের কারাগারে পাঠান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026