1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সরকারি ক্রয় ই-জিপির আওতায় আনতে কোনো সংস্থাকে ব্ল্যাংকেট ছাড় দেওয়া হবে না: বিপিপিএ সিইও রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত তারুণ্যকে সমাজগঠনে উদ্বুদ্ধ করতে কর্মভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী তারুণ্যকে সমাজগঠনে উদ্বুদ্ধ করতে কর্মভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী রাজধানীসহ দেশের ঝুঁকিপূর্ণ ১৪ অঞ্চলে শুরু হচ্ছে ওরাল কলেরা টিকাদান কর্মসূচি রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগ রাজবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: স্বাস্থ্যমন্ত্রীর শোকাহত পরিবার পরিদর্শন ও আইনি ব্যবস্থার আশ্বাসের প্রেক্ষিতে প্রতিবেদন দেশে হামের সংক্রমণ ও বিস্তার রোধে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভূত: ২৪ ঘণ্টায় উপসর্গে তিন শিশুর মৃত্যু রাষ্ট্রপতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়লার ভাগাড় ও দখলমুক্ত করে আদি বুড়িগঙ্গা চ্যানেলকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার

পরপর তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩২২ বার দেখা হয়েছে

পরপর তিন দফায় ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। ভূমিকম্পে প্রবল ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম এবং ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় এবং বেলা সাড়ে ১১টার সময় তৃতীয় দফা এ ভূমিকম্প অনুভূত হয়।

তবে ঢাকা থেকে সিলেট আবহাওয়া অফিসকে কিছু না জানানোর কারণে ভূমিকম্পের মাত্রা কত ছিল কিংবা এর উৎপত্তিস্থল কোথায় সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলতে পারছেন না সিলেট আবহাওয়া অফিস।

ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘সিলেটে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেননা ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।’

সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে।

ঢাকা আবহাওয়া ও ভূমিকম্প অফিসের প্রধান আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, শুধুমাত্র সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026