1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

টিকা নিলে গরু পুরস্কার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৩১ বার দেখা হয়েছে

গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, করোনার টিকা নিতে মানুষকে উৎসাহী করে তুলতে গরু পুরস্কার দেবে উত্তর থাইল্যান্ডের মায়ে শায়েম জেলার কর্তৃপক্ষ। আগামী মাস থেকে প্রতি সপ্তাহে ১০ হাজার বাথ (বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার টাকা) মূল্যের একটি গরু পুরস্কার দেওয়া হবে একজন গ্রামবাসীকে। টিকা গ্রহণকারীদের মধ্য থেকে র‌্যাফল ড্রয়ের মাধ্যমে ওই ব্যক্তিকে নির্বাচিত করা হবে।

পুরস্কারের ঘোষণা আসার পর টিকা নেওয়ার প্রতি বিপুল সাড়া পাওয়া গেছে। এ সপ্তাহের শুরুতে এ ঘোষণা দেওয়া হয়। টানা ২৪ সপ্তাহ ধরে এ প্রচারণা চলবে শিয়াং মাই প্রদেশের ৪৩ হাজার বাসিন্দার জেলা শহরটিতে।

বার্তা সংস্থা রয়টার্সকে জেলা প্রধান বুনল্যু থামথারানুরাক বলেন, পুরস্কারের ঘোষণা আসার পর টিকার জন্য নিবন্ধনের সংখ্যা কয়েক শ থেকে বেড়ে কয়েক হাজারে দাঁড়িয়েছে। গ্রামবাসীর কাছে গরু অত্যধিক পছন্দ, কারণ গরু বিক্রি করে নগদ অর্থ পাওয়া যায়। বয়স ষাটোর্ধ্বসহ চার হাজারের বেশি লোক এর মধ্যে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করে ফেলেছেন। আগামী ৭ জুন শহরটিতে টিকা দেওয়া শুরু হবে।

মানুষকে টিকা নিতে উৎসাহী করে তুলতে প্রদেশের অন্যান্য জেলাতেও এমন অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে। কোথাও সোনার হার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, কোথাও ডিসকাউন্ট কুপন বা কোথাও নগদ অর্থ পুরস্কারের ঘোষণাও এসেছে।

৬ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশ থাইল্যান্ডে এখন পর্যন্ত ১০ লাখ ৬৪ হাজার মানুষ করোনার টিকা নিয়েছেন। এ ছাড়া নিবন্ধন করেছেন আরও ৭০ লাখের বেশি মানুষ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি শুরুতে করোনা সংক্রমণ রোধে সাফল্য দেখিয়েছিল। তবে সম্প্রতি নতুন করে করোনার হানায় বিপর্যস্ত থাইল্যান্ড। গত দুই মাসে ১ লাখ ২০ হাজারের কাছাকাছি মানুষের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন ৭০৩ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026