1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৬৯ বার দেখা হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ২৪ মে থেকে দূরপাল্লার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সাধারণ মানুষ ও পরিবহন মালিক-শ্রমিকদের দুর্ভোগের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেয়া হয়েছে। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রীর নির্দেশনার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরির কাজ চলছে।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস ছাড়া হলে অর্ধেক আসন ফাঁকা রাখাসহ ভাড়া নির্ধারিত হারের চেয়ে ৬০ শতাংশ বেশি নেয়া হবে। এছাড়া প্রতি যাত্রার শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে বাস জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা হবে।

এদিকে আজ শনিবার (২২ মে) দেশের চলমান বিধিনিষেধের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে। নতুন কোনো নির্দেশনা না থাকলে সোমবার থেকে পুরোদমে অফিস-আদালত খুলবে। তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, দূরপাল্লার বাস বন্ধ থাকায় পরিবহনখাতের মালিক-শ্রমিকেরা মারাত্মক সংকটে রয়েছেন। বিষয়টি নিয়ে এরই মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সঙ্গে যোগাযোগও করা হয়েছে।

তিনি আরো বলেন, দূরপাল্লার বাস বন্ধ থাকায় মানুষ ঈদের আগে ও পরে প্রাইভেটকার, ট্রাক এবং মাইক্রোবাসে গাদাগাদি করে মানুষ চলাচল করেছেন। এতে করোনার ঝুঁকি আরো বাড়ছে।

চলমান বিধিনিষেধের মধ্যে প্রথমে গণপরিবহন বন্ধ রাখা হলেও পরে জেলার ভেতরে বাস চলাচলের অনুমতি দেয় সরকার। এক্ষেত্রে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস-মিনিবাস চলাচলের নির্দেশনা দেয়া হয়। আর নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়।

এদিকে লঞ্চ এবং ট্রেন চালুর বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের নির্দেশনার ওপর ট্রেন চলাচল শুরুর বিষয়টি নির্ভর করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026