1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

আইএলও’র করোনা টেকনিক্যাল কমিটির সভাপতি বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২২১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) করোনাভাইরাস সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের জেনেভা কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানিয়েছে।

করোনা মহামারির প্রাদুর্ভাবের ফলে বিশ্বব্যাপী শ্রম জগতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা থেকে সফল ও কার্যকর উত্তরণে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানবিক উপায়ের সন্ধানে সব সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে এক দীর্ঘ আলোচনার আয়োজন করে আইএলও।

এই আলোচনার ফলে করোনা সংক্রান্ত আউটকাম ডকুমেন্টের একটি খসড়া প্রণয়ন করা হয়, যা ৩-১৯ জুন অনুষ্ঠেয় ১০৯তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গৃহীত হবে।

এ খসড়ার ওপর সব সদস্য রাষ্ট্রের মতামত ও সম্মতি নিতে আসন্ন আন্তর্জাতিক শ্রম সম্মেলনের আগে চূড়ান্ত নেগোসিয়েশন হবে। এ গুরুত্বপূর্ণ নেগোসিয়েশনে সভাপতিত্ব করার জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়।

জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমান ওই নেগোসিয়েশনে সভাপতিত্ব করবেন।

খসড়া প্রণয়ন সংক্রান্ত কমিটিতে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধি হিসেবেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026