1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘মার, মার!’: আন্দোলনকারীকে মারধরের নির্দেশ দিয়েছিলেন শামীম ওসমান, ট্রাইব্যুনালে সাক্ষী বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ বীরগঞ্জে নারী ফুটবল ঘিরে মাঠে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান বিশ্বকাপ জয়ের পর দে লা ফুয়েন্তের সঙ্গে ২০৩২ পর্যন্ত চুক্তি স্পেনের ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন ছন্দময় ফুটবলের প্রতিশ্রুতি ডাচ কোচ শাভির ‘রোহিত-কোহলি ভারতীয় ক্রিকেটের কোহিনুর’ নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ফিফা আসিয়ান কাপ খেলতে জাকার্তায় পৌঁছেছেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সবচেয়ে বড় তারকার। তিনিও যোগ দিয়েছেন দলের সঙ্গে। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে ফিফা আসিয়ান কাপে খেলতে জাকার্তায় পৌঁছেছেন হামজা চৌধুরি।

স্থানীয় সময় সোমবার দুপুর ৩টা দিকে জাকার্তায় পৌঁছান হামজা। রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তরুণ প্রতিভা ফারহান আলি ওয়ালিদের। মঙ্গলবার সকালে পৌঁছানোর কথা শমিত সোমের।

ইংলিশ চ্যাম্পিয়নশিপে হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ ছিল শনিবার। আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচটিতে তারা ২-১ গোলে হেরে যায় স্টোক সিটির কাছে। হামজা ম্যাচটি খেলেন রাইট ব্যাক হিসেবে। ৭৯তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়।

চলতি মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের আট ম্যাচের পাঁচটিতে মাঠে নেমেছেন হামজা। রক্ষণভাগ ও মাঝমাঠ, দুই ভূমিকাতেই দেখা গেছে তাকে।

আসিয়ান কাপে খেলতে বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে রোববার ভোরে। টিম হোটেলে বিশ্রাম নিয়ে এ দিন রাতেই প্রথম অনুশীলন সেশন হয়। সেখানে মূলত স্ট্রেচিং ও ভ্রমণক্লান্তি কাটিয়ে ওঠার জন্য রিকোভারি সেশনেই বেশি মনোযোগ দেন বাংলাদেশ দলের উরুগুইয়ান ফিটনেস ট্রেনার রাফায়েল ক্যাম্পোস।

মালেয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার শুরু হবে বাংলাদেশের মাঠের লড়াই। ‘এ’ গ্রুপের অন্য দুই দল সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। তিন প্রতিপক্ষই ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে।

সবকটি ম্যাচই বাংলাদেশ খেলবে জাকার্তার ৭৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি?

কেন বাড়ছে কিশোর অপরাধ: অপ্রতিম হত্যায় সামনে আসা সত্য

মেফ্লাই, লেমিং ও মানুষ: নিছক অস্তিত্ব, নাকি জীবনের অর্থ?

জ্বালানির দাম বৃদ্ধি: রাষ্ট্র বাঁচে প্রজ্ঞাপনে, জনগণ হাঁপায় রান্নাঘরে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026