1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উন্মাদনাকে পারফরম্যান্সে রূপ দিতে মুখিয়ে ফারহান আলী ওয়াহিদ অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; শিশুদের সোশ্যাল মিডিয়া ঠেকাতে কঠোর হচ্ছে বিশ্ব শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর দেশের স্বার্থ রক্ষার কূটনৈতিক উদ্যোগ: মাহদী আমিন ‘তুই কি ছোলা বেচতে এসেছিস?’ বাবরকে একহাত নিলেন ওয়াসিম জ্বালানির দাম বৃদ্ধিতে দক্ষিণাঞ্চলের বাস ভাড়া যত বাড়ল

‘তুই কি ছোলা বেচতে এসেছিস?’ বাবরকে একহাত নিলেন ওয়াসিম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ওয়াসিম আকরামের মতে, অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন বাবর আজম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিরিজের মাঝপথে পাকিস্তান দলের খোলনলচে পাল্টে ফেলার খবর শুনে নাকি অবাক হয়েছিলেন বাবর আজম। তার সেই কথা শুনে অবাক ওয়াসিম আকরাম। পাকিস্তানের অধিনায়ককে খোঁচা মেরে এই কিংবদন্তির অভিমত, এত বড় ঘটনা সম্পর্কে জানা না থাকলে অধিনায়ক হয়ে লাভটা কী!

সম্প্রতি ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ওই ঘটনায় তোলপাড় পড়ে যায় বিশ্বক্রিকেটে। পাকিস্তানের ক্রিকেট নিয়ে হাসাহাসি পড়ে যায় চারপাশে। লর্ডস টেস্টে পাকিস্তানের পরাজয়ের পর কোচ সারফারাজ আহমেদ, বোলিং কোচ উমার গুল এবং দলের ৭ ক্রিকেটারকে সিরিজের মাঝপথেই দেশে ফিরিয়ে নেয় তার নজিরবিহীনভাবে। সাদা বলের কোচ মাইক হেসনকে কোচের দায়িত্ব দিয়ে পাঠানো হয় পরের টেস্টের জন্য।

দলের ওই পরিবর্তন নিয়ে অধিনায়ক বাবর পরে বলেন, তিনি নিজেও এটা জানতেন না, তার কাছেও ছিল নতুন খবর। অনেক পরে জেনেছেন তিনি।

বাবরের সেই মন্তব্য নিয়েই এবার কড়া প্রতিক্রিয়া জানালেন ওয়াসিম। ম্যানচেস্টারে একটি অনুষ্ঠানে আরেক কিংবদন্তি ওয়াকার ইউনিসের পাশে বসে সাবেক পাকিস্তান অধিনায়ক আঙুল তুললেন বর্তমান অধিনায়কের দিকে।

“আমি কাউকে দোষ দিতে চাই না এবং আমি ভুলও হতে পারি। তবে আমার মনে হয়, বাবরের উচিত হয়নি আবার অধিনায়কত্ব নেওয়া। এই সবকিছুই অপ্রয়োজনীয় ছিল। তৃতীয় টেস্টে… আমি বার্মিংহামে ছিলাম… যতটা মনে পড়ে, টসের সময় বাবরকে জিজ্ঞেস করা হয়, ‘আপনার সাতজন ক্রিকেটারকে ফেরত পাঠানো হয়েছে, কোচ ও বোলিং কোচকে ফেরত পাঠাো হয়েছে। আপনি কি মনে করেন?’ সে তখন বলেছে, ‘আমার কোনো ধারণা নেই।’ তাহলে তুই কি এখানে ছোলা বেচতে এসেছিস?”

২৫ টেস্ট ও ১০৯ ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া ওয়াসিমের মতে, অধিনায়কের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন বাবর।

“একজন ক্রিকেটার বা ব্যক্তি হিসেবে কারও নেতা বা অধিনায়ক যদি তার পাশে না থাকে, তাহলে সে শতভাগ দিতে পারে না। আমার মতে, দ্বিতীয় টেস্টের পর তার বলা উচিত ছিল যে, শুধু একজন ক্রিকেটার হিসেবে খেলবে সে।”

তিন বছর পর গত জুলাইয়ে পাকিস্তানের টেস্ট নেতৃত্বে ফেরেন বাবর। এই দফায় তার অধিনায়কত্বে চার টেস্টের তিনটিতে হেরেছে দল।

মেফ্লাই, লেমিং ও মানুষ: নিছক অস্তিত্ব, নাকি জীবনের অর্থ?

জ্বালানির দাম বৃদ্ধি: রাষ্ট্র বাঁচে প্রজ্ঞাপনে, জনগণ হাঁপায় রান্নাঘরে

ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের?

৮ দফার বিশ্লেষণ এবং এক দফার রাজনীতি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026