1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’ উন্মাদনাকে পারফরম্যান্সে রূপ দিতে মুখিয়ে ফারহান আলী ওয়াহিদ অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; শিশুদের সোশ্যাল মিডিয়া ঠেকাতে কঠোর হচ্ছে বিশ্ব শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর দেশের স্বার্থ রক্ষার কূটনৈতিক উদ্যোগ: মাহদী আমিন

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষা ও প্রযুক্তিগত আদান-প্রদানের মাধ্যমেই দুই দেশের এই ঐতিহাসিক সংযোগকে আরও দীর্ঘস্থায়ী করা সম্ভব।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সেকেন্ড চায়না-বাংলাদেশ রাউন্ডটেবল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’— শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক সুবিধার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশই কর্মক্ষম তরুণ। এই বিশাল জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় (টিভিইটি) দক্ষ করে আন্তর্জাতিকমানের মানবসম্পদে রূপান্তর করাই সরকারের মূল অগ্রাধিকার।

সম্প্রতি চীন সফরকালে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়ার গভীর সম্পর্ক দেখে সেখান থেকে শিক্ষা নিয়ে সরকার দেশের কারিগরি প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি চীনা কয়েকটি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারকও (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এ সময় আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, শিক্ষা খাতে বাজেট জিডিপির ২ শতাংশ থেকে বাড়িয়ে পর্যায়ক্রমে ৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে, যার বড় অংশ ব্যয় হবে কারিগরি শিক্ষার মানোন্নয়নে। এ ছাড়া বঙ্গোপসাগরের অর্থনৈতিক অঞ্চলের সম্পদকে কাজে লাগাতে একটি বিশেষায়িত ‘সার্কুলার ইকোনমি’ বা সুনীল অর্থনীতিভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং ও সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট ড. লি কাইশেং বক্তব্য রাখেন। সূত্র: বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026