1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর, প্রবাসী বিএনপি নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায় বিভাগে ডিএনএ ল্যাব সম্প্রসারণে ইউএনএফপিএ’র সহায়তা চাইলেন মন্ত্রী চীনের কাছে ১৩ গোল হজম করল বাংলাদেশ নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কী আছে তার সফরসূচিতে হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট আসর শুরুর পরিকল্পনা বিসিবি’র ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি! জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস দিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানো, অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতা দ্বিগুণ করা, ঘরোয়া ক্রিকেটের কাঠামো পুনর্গঠন, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) অবকাঠামো উন্নয়ন এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার-সব মিলিয়ে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে বোর্ডের সভায়। রোববার অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এক নজরে দেখা যাক যেসব সিদ্ধান্ত এলো- বাড়ল ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর অনুমোদন দিয়েছে বিসিবি। ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী পুরুষ ও নারী ক্রিকেটের বিভিন্ন সংস্করণে নতুন ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে। পুরুষদের চার দিনের ক্রিকেটে ম্যাচপ্রতি ম্যাচ ফি এখন ১ লাখ ৫০ হাজার টাকা। ওয়ানডেতে ১ লাখ এবং টি-টুয়েন্টিতে ৮০ হাজার টাকা পাবেন ক্রিকেটাররা। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। নারীদের তিন দিনের ক্রিকেটে ম্যাচপ্রতি ৪০ হাজার, ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টুয়েন্টিতে ২০ হাজার টাকা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের ভাতা দ্বিগুণ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতাও বাড়িয়েছে বিসিবি। আগে ১০ হাজার টাকা থাকা দৈনিক ভাতা এখন দ্বিগুণ করে ২০ হাজার টাকা করা হয়েছে। ছয় দলের নতুন ঘরোয়া কাঠামো ঘরোয়া ক্রিকেটের প্রচলিত কাঠামোতেও পরিবর্তন আনার পথে হাঁটছে বিসিবি। তিন সংস্করণ-চার দিনের প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ওয়ানডে ও লিস্ট ‘এ’ টি-টুয়েন্টি-নিয়ে ছয় দলের একটি প্রতিযোগিতা কাঠামো চালুর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বোর্ড। এই কাঠামোর অধীনে দলগুলোর মালিকানা বা পরিচালনার স্বত্ব বাংলাদেশের প্রতিষ্ঠিত ও সুনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য দল পরিচালনার স্বত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। নতুন কাঠামোর প্রথম আয়োজন হিসেবে টি-টুয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য সময় হিসেবে আগামী ডিসেম্বরকে বিবেচনা করছে বিসিবি। মিরপুরে নতুন দুই ড্রেসিংরুম শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরও দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে বিসিবি। ঘরোয়া টুর্নামেন্ট, অনুশীলন ম্যাচ ও অন্যান্য ক্রিকেট কার্যক্রমে এগুলো ব্যবহৃত হবে। প্যাভিলিয়ন ভবনের বর্তমান ড্রেসিংরুমগুলো মূলত আন্তর্জাতিক ম্যাচে ব্যবহার হবে। মিরপুর স্টেডিয়ামের দুটি বিকল্প ড্রেসিংরুম, খেলোয়াড়দের প্রবেশ এলাকা এবং কমন লবি এলাকার উন্নয়নকাজেরও অনুমোদন দিয়েছে বোর্ড। একাডেমি মাঠে আন্তর্জাতিক মানের রানিং ট্র্যাক ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) গ্রাউন্ডে আন্তর্জাতিক মানের, আইএএএফ-অনুমোদিত অ্যাথলেটিক রানিং ট্র্যাক স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। তিন লেনের এই বিশেষায়িত রানিং ট্র্যাক মূলত ক্রিকেটারদের প্রশিক্ষণ ও ফিটনেস কার্যক্রমে ব্যবহৃত হবে। পাশাপাশি অন্যান্য ক্রীড়া কার্যক্রমেও এটি ব্যবহার করা যাবে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সংস্কারের উদ্যোগ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজের প্রস্তুতির জন্য পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বিসিবি। স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতসংক্রান্ত পরামর্শক সেবা দেওয়ার জন্য একজন পরামর্শক নিয়োগ করা হবে। এরপর প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে। সব মিলিয়ে, এক সভাতেই খেলোয়াড়দের আর্থিক সুবিধা বাড়ানো থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের কাঠামো পরিবর্তন এবং দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে একাধিক সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026