বিমানবন্দরে সংবর্ধনা এবং অধিবেশনের সময় ‘শান্তি ও স্বাগত সমাবেশ’-এর প্রস্তুতি নিচ্ছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিউ ইয়র্ক সফর উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনগুলোর প্রস্তুতির বিস্তারিত জানানো হয়।
তারা জানান, সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কের জন ফিটজেরাল্ড কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার আগমন উপলক্ষ্যে বিমানবন্দরে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এছাড়া ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার সময় বাইরে ‘শান্তি ও স্বাগত সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়া ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গোলাম ফারুক শাহীন এবং যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ আহমেদ।
তারা জানান, “জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে বর্তমান সরকারের এটিই প্রথম প্রতিনিধিত্ব। প্রধানমন্ত্রীর এই বক্তব্য ও উপস্থিতির মাধ্যমে বিশ্ব দরবারে নতুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার, গণতান্ত্রিক যাত্রা এবং ভবিষ্যৎ রূপরেখা সুস্পষ্টভাবে তুলে ধরার বড় সুযোগ তৈরি হবে।”
৮ দফার বিশ্লেষণ এবং এক দফার রাজনীতি
অপ্রতিমের নির্মম বিদায়: আমাদের নিরাপত্তাহীন ভবিষ্যতের প্রতিচ্ছবি
সৌরবিদ্যুৎ কি সত্যিই শতভাগ পরিবেশবান্ধব, নাকি দূষণের রূপান্তর?
জিন্নাহপ্রীতি–৩: কারা বাংলাদেশকে পাকিস্তানের ‘বাই-প্রোডাক্ট’ দেখাতে চায়?