1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দাম, দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, হতে পারে ভারী বর্ষণও এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামছেন মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী / ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়, জড়িতরা শনাক্ত

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ঢাকার শ্যামলী স্কয়ারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্যামলী স্কয়ারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম অংশ নেবেন।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এক বার্তায় এ তথ্য জানান।

দলীয় সূত্র জানায়, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ কেন্দ্র করে জনসম্পৃক্ততা বাড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্যামলী স্কয়ারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ হয় গত ৫ সেপ্টেম্বর। ১১ দলীয় ঐক্যের দাবিগুলোর মধ্যে ছিল গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026