1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দাম, দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, হতে পারে ভারী বর্ষণও এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামছেন মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী / ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়, জড়িতরা শনাক্ত

আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামছেন মেসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচের অপেক্ষা ফুরাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও বিদায়ী ম্যাচ খেলতে দেশের জার্সিতে ফিরছেন এই ফরোয়ার্ড। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসি।

গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এবং বাবা হোর্হে মেসির মৃত্যুর পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন তিনি। জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্তকে কঠিন উল্লেখ করে মেসি জানিয়েছিলেন, তিনি সবটুকু উজাড় করে দিয়েছেন এবং দেওয়ার মতো আর কিছুই বাকি নেই।

তবে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানানোর সুযোগ হাতছাড়া করতে চায়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক ও অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যাতে ৬ অক্টোবর আর্জেন্টিনার মাটিতে তিনি তার প্রাপ্য বিদায়টি পেতে পারেন।’

রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্টালে হবে ম্যাচটি। প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে মেসিকে বিদায় জানাতে বিশেষ আয়োজন করছে আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকেও ম্যাচটিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তাপিয়া এই আয়োজনকে অবিস্মরণীয় বলে উল্লেখ করেছেন।

আর্জেন্টিনার হয়ে মেসিই সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। ২০৭ ম্যাচে তাঁর গোল ১২৫টি। বেনিনের বিপক্ষে মাঠে নামলে জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা দাঁড়াবে ২০৮। এটিই হবে আর্জেন্টিনার হয়ে তাঁর শেষ ম্যাচ। বেনিনের আগে ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়া এবং ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেসি এই দুটি ম্যাচে খেলবেন না।

দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা জিতিয়েছেন। এবার সেই দীর্ঘ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে নিজের দেশের মাটিতে, হাজারো সমর্থকের সামনে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026