1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত ছয় দফা দাবি বাস্তবায়নে ১১-দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু, সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে গুরুত্ব পাবে বাংলাদেশ ফার্স্ট নীতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের স্থান বাংলাদেশে হবে না: ডা. শফিকুর রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা মেক্সিকোয় নির্বাচন সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যকে গুলি করে হত্যা রিজিক অন্বেষণে ইসলাম: কর্মপ্রচেষ্টা, তাকওয়া ও হালাল উপার্জনের ভারসাম্য

রাজশাহী থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে যাত্রীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে
রাজশাহী — জেলা প্রতিনিধি
রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে চলা বিরোধের জেরে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়। হঠাৎ করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ ও বিড়ম্বনার মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে গন্তব্যে রওয়ানা দেওয়া মানুষগুলো কাউন্টারে এসে বিপাকে পড়েন।
পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে দর্শনাগামী রাব্বি পরিবহনের একটি বাসকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোর জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলালের অনুমতি নিয়েই রাব্বি পরিবহনের বাসটি রাজশাহীর কাউন্টার ছেড়ে যায়। পরে রাত পৌনে ১২টার দিকে বাসটি নাটোরে পৌঁছালে নাটোরের তুহিন পরিবহনের মালিকপক্ষ সেটি জোরপূর্বক আটকে দেয়। এ সময় বাসটিতে থাকা যাত্রীদের মালামাল নামিয়ে তুহিন পরিবহনে তুলে দেওয়া হয় এবং যাত্রীদের অন্য মাধ্যমে গন্তব্যে পাঠানো হলেও মূল বাসটি আটকে রাখা হয়।
এই ঘটনার প্রতিবাদে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাল্টা পদক্ষেপ হিসেবে রাজশাহীতে তুহিন পরিবহনের তিনটি বাস আটকে রাখা হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে নাটোরে আটক রাব্বি পরিবহনের বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটকে রাখা তুহিন পরিবহনের বাসগুলোও ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে বিষয়টির সুরাহা হলেও মালিকপক্ষের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব ও স্থায়ী সমাধান না হওয়ায় শনিবার সকালে পরিস্থিতি পুনরায় অবনতি ঘটে। অভিযোগ ওঠে, নাটোরের মালিকপক্ষ ক্ষুব্ধ হয়ে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের অন্তত পাঁচ থেকে সাতটি বাস আবারও আটকে দেয়। এর প্রতিক্রিয়ায় রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিকপক্ষ রাজশাহী থেকে ঢাকাসহ অন্যান্য দূরপাল্লার সব ধরনের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দেয়।
বাস চলাচল আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় শনিবার সকাল থেকেই রাজশাহী নগরীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে শত শত যাত্রী আটকা পড়েন। বহু যাত্রী আগেই অগ্রিম টিকিট সংগ্রহ করে কাউন্টারে উপস্থিত হলেও বাস না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। অনেকেই বিকল্প হিসেবে অতিরিক্ত ভাড়ায় ট্রেনে কিংবা অন্যান্য ছোট যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। আকস্মিক এই পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীদের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন। যাত্রী সাধারণের ভাষ্য অনুযায়ী, মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের খেসারত সবসময় সাধারণ মানুষকে দিতে হয়। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উভয় জেলার মালিক সমিতির নেতৃবৃন্দ বসে এই সংকটের একটি স্থায়ী ও কার্যকর সমাধান করবেন বলে এমনটাই প্রত্যাশা যাত্রীদের।
উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম এ বিষয়ে জানান, নাটোর ও রাজশাহীর বাস মালিক এবং শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণে মূলত রাজশাহী থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসনে উভয় পক্ষের সাথে আলোচনা চলছে এবং সংকট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। দ্রুততম সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে জটিলতা কাটিয়ে বাস চলাচল স্বাভাবিক করা হবে বলে পরিবহন সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026