1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে
সারাদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা এলাকায় একটি পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঘটা এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এর ফলে আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, ভোরে দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এদিকে অগ্নিকাণ্ডে সাবস্টেশনের একটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় জেলা শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তীব্র গরমে বিদ্যুৎহীন হয়ে পড়ায় জনজীবন সাময়িকভাবে ব্যাহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার ও আনুষঙ্গিক সরঞ্জাম মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে। সংশ্লিষ্ট টেকনিক্যাল টিম ঘটনাস্থলে কাজ করছে। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত লাইন ও যন্ত্রপাতি মেরামত সম্পন্ন করে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026