1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাশিয়ায় ৩০ থেকে ৫০ হাজার নতুন সেনা মোতায়েন করতে যাচ্ছে উত্তর কোরিয়া ভূমি মন্ত্রণালয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের আরও ৪০ কর্মকর্তার চাকরি ন্যস্ত এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত: গ্রস রিজার্ভ ৩৬.৮৭ বিলিয়ন ডলারে উন্নীত হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদ মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, একাদশে ভর্তি ফি ও খরচ অপরিবর্তিত থাকার সম্ভাবনা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত, পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করার সিদ্ধান্ত

মেধাবী শিক্ষার্থীদের মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্যের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
ফরিদপুর — জেলা প্রতিনিধি
মানবিক মানুষ হতে না পারলে শুধুমাত্র মেধার কোনো মূল্য থাকে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, মেধা-মনন এবং জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ ছাড়া কোনো জাতির ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে না। সুকুমার বৃত্তির বিকাশ এবং নৈতিকতাবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠলেই কেবল প্রকৃত মেধার মূল্যায়ন সম্ভব।
রোববার (৯ আগস্ট) বেলা ১২টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীদর মধ্য থেকেই একেকজন ভবিষ্যতে বৈমানিক, নাসার বিজ্ঞানী, প্রকৌশলী ও চিকিৎসক হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। পৃথিবীর যে দেশ যত বেশি জ্ঞান-বিজ্ঞানের চর্চা করেছে, সে দেশ তত বেশি উন্নত হয়েছে। শিক্ষার্থীরা তাদের মেধা ও সাধনার মাধ্যমে পরিবার, সমাজ তথা পুরো দেশকে আলোকিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অভিভাবকদের উদ্দেশে তিনি আরও বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতার চর্চা শেখাতে হবে। পরিবার বিশেষ করে মায়েরা হলেন সন্তানের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। মা যেভাবে সন্তানকে গড়ে তুলবেন, জীবনভর তারা সেই পথ অনুসরণ করবে। বর্তমান সমাজে ভালোবাসার ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি নতুন প্রজন্মের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফি উদ্দীন মোল্লা এবং কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিরা। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026