1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ফেসবুকে ঊর্ধ্বতনদের নিয়ে মানহানিকর পোস্ট: বাঞ্ছারামপুরের শিক্ষককে মাউশির শোকজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

শিক্ষা ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দর নগর কলাকান্দি আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ওই শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) মাউশির মাধ্যমিক-২ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মওদুদ আহমেদ।

নোটিশে অভিযুক্ত শিক্ষক হলেন হায়দর নগর কলাকান্দি আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. আবু তালেব (ইনডেক্স নম্বর: এন১১৩৪৭৩৩)। আদেশে উল্লেখ করা হয়, তার সাম্প্রতিক ফেসবুক পোস্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং প্রশাসনিক শৃঙ্খলা বিনষ্ট করেছে। এই আচরণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন, সংশ্লিষ্ট সাইবার আইন এবং ‘বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকুরির শর্ত বিধিমালা-১৯৭৯’ এর সুস্পষ্ট লঙ্ঘন।

অধিদপ্তর সূত্র জানায়, লিখিত জবাব পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধিমোতাবেক তার বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

জারি করা আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাউশির সংশ্লিষ্ট পরিচালক, কুমিল্লা অঞ্চলের উপপরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা শিক্ষা কর্মকর্তা, বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026