1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোন লিমিটেডের ১৯ কোটি ৪২ লাখ টাকা প্রদান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০১৭
  • ১৯৬ বার দেখা হয়েছে

মোবাইল কোম্পানি গ্রামীণফোন লিমিটেড তাদের লভ্যাংশের প্রায় সাড়ে ১৯ কোটি টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।
গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সাথে সাক্ষাৎ করে ১৯ কোটি ৪২ লাখ ৬২ হাজার ৭৯১ টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গ্রামীণফোনের ২০১৬ সালের মোট লাভের
৫ শতাংশের এক দশমাংশ পরিমাণ অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করলো।
এ পর্যন্ত গত ৪ বছরে তারা এ তহবিলে ৭০ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৩৪২ টাকা প্রদান করে।
চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, যুগ্মসচিব খন্দকার মোস্তান হোসেন, গ্রামীণফোন লিমিটেডের প্রধান কর্পোরেট বিষয়ক কর্মকর্তা মাহমুদ হোসেন এবং জিএম ইমতিয়াজ উদ্দিন নাফিজ ইকবাল উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026