1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে সরকার-বিরোধী আলোচনা অব্যাহত: চিফ হুইপ সীমান্তে চোরাচালান, মাদক ও পুশ-ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ রাজধানীতে আইন-শৃঙ্খলা উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ মৎস্য ও প্রাণিসম্পদের সিলযুক্ত ও পরীক্ষিত মাংস বিক্রি করতে হবে: ডিএসসিসি প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি শুরু যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত: পেজেশকিয়ান নতুন শুল্ক এড়াতে কানাডার কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে সদর দপ্তর স্থানান্তরের আহ্বান ট্রাম্পের অভিনয়কে পাপ বলে ধর্মচর্চায় কাটাতে চান পপি, জয় ও বাপ্পারাজের প্রশ্ন

সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে সরকার-বিরোধী আলোচনা অব্যাহত: চিফ হুইপ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
রাজনীতি ডেস্ক
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সরকার ও বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে আলোচনা অব্যাহত রয়েছে। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম।
সফররত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ক্রিস্টিনা ফিলিপের সঙ্গে বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চিফ হুইপ জানান, গত দু’টি অধিবেশনে সরকার ও বিরোধী দল যেভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংসদীয় কার্যক্রম পরিচালনা করেছে, তা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। সংসদে ভিন্নমত থাকাকে গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমতের ভিত্তিতেই দেশের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণ সম্ভব।
আইপিইউ প্রতিনিধিরা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের চর্চায় সরকার ও বিরোধী দলের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয়ের পরিবেশ ইতিবাচক হিসেবে দেখেছেন। বিশেষ করে সংসদের সাম্প্রতিক কার্যক্রমে সরকার ও বিরোধী দল একসঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের যে চেষ্টা করছে, তারও প্রশংসা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের দিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এবং বিরোধীদলীয় নেতার মধ্যকার সৌহার্দ্যপূর্ণ আচরণ সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করছে বলে উল্লেখ করেন চিফ হুইপ।
সংসদীয় কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলের সঙ্গে মতপার্থক্য থাকলেও আলোচনার পথ খোলা রয়েছে বলে জানান তিনি। প্রয়োজনে সংসদের অধিবেশনের মেয়াদ বাড়িয়েও সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে এবং বিরোধী দল প্রস্তাব দিলে তা নিয়ে আলোচনা হবে। সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, নতুন করে সংবিধান লেখা নয়, বরং জুলাই সনদে যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো বিদ্যমান সংবিধানের সংশোধনের মাধ্যমেই অন্তর্ভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুই মেয়াদ বা ১০ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না, উচ্চকক্ষ প্রতিষ্ঠা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের মতো বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়। যুদ্ধকালীন পরিস্থিতি বা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের মতো মৌলিক কয়েকটি বিষয় ছাড়া ৭০ অনুচ্ছেদ সংশোধন বা বাতিলের প্রত্যাশা রয়েছে।
সংবাদ সম্মেলনে গুম প্রতিরোধ ও প্রতিকার এবং জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত দুটি বিল নিয়োগ কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, বিল দুটি সংসদে উত্থাপিত হয়েছে এবং সংসদ সদস্যদের পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। সংসদের পরবর্তী অধিবেশনে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া বৈঠকে নারী ক্ষমতায়ন, সংসদে নারী প্রতিনিধিদের ভূমিকা এবং তরুণ সংসদ সদস্যদের দায়িত্ব ও কার্যক্রমে বিশ্বের বিভিন্ন দেশের উত্তম চর্চা অনুসরণের বিষয়ে আলোচনা হয়।
বিরোধী দলের (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, আইপিইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অতীতের নিপীড়ন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয় আন্তর্জাতিক মহলে সঠিকভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। অতীতের নিপীড়নের প্রকৃত চিত্র আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরার উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সরকারি দলের সংসদ সদস্য সাঈদ আল নোমান ও মোছা. তাহসিনা রুশদীর।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026