1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাথে মালয়েশিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০১৭
  • ১৮৮ বার দেখা হয়েছে

বাংলাদেশে মালয়েশিয়ান হাইকমিশনার নুর আশিকিন মো. তাইব আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সাথে তাঁর অফিসে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রসমূহ বৃদ্ধির মাধ্যমে আন্তঃসম্পর্ক ও আন্তঃযোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মালয়েশিয়ান হাইকমিশনার জানান, সে দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, মেশিনারিজসহ সম্ভাবনাময় অন্যান্য খাতে বিনিয়োগে আগ্রহী।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম মালয়েশিয়ান ব্যবসায়ীদের আরো বেশি হারে বাংলাদেশে বিনিয়োগের জন্য হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026