1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বাস্তবায়নে বড় বাধা হতে পারে ইসরায়েল: বিশ্লেষক রস হ্যারিসন মোহাম্মদপুরে মিছিলের চেষ্টা: নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক সাভারে কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও একই পরিবারের চারজনসহ নিহত ১১ দ্বিপাক্ষিক আলোচনা ও ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নে সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি প্রতিনিধি দল চাঁদপুরে অবসর সুবিধা বোর্ডের নতুন সচিব অধ্যক্ষ মোশাররফ হোসেনের সংবর্ধনা হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দুর্নীতির অভিযোগে জুরি বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী, দেশত্যাগে নিষেধাজ্ঞা উত্তরাঞ্চল ও সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা, চার বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস ১০০০তম মাইলফলক ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে চালকের আসনে জাপান

চাঁদপুরে অবসর সুবিধা বোর্ডের নতুন সচিব অধ্যক্ষ মোশাররফ হোসেনের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নবনিযুক্ত সচিব, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটনকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখা এই সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনিযুক্ত সচিব বোর্ডের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষকদের কল্যাণার্থে গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি অবসর সুবিধা বোর্ডের সচিবের দফতরকে সারাদেশের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। পূর্ববর্তী সময়ে সাধারণ শিক্ষকদের প্রবেশাধিকার সংকুচিত থাকলেও বর্তমানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত শিক্ষক সরাসরি সাক্ষাৎ করে তাদের সুবিধা ও সমস্যার কথা জানাতে পারছেন এবং তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অবসর সুবিধা বোর্ডের বর্তমান সংকটের কথা উল্লেখ করে সচিব বলেন, বিগত সরকারের আমলে প্রয়োজনীয় তহবিল থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতা ও সদিচ্ছার অভাবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখা হয়েছে। দীর্ঘ সময় ধরে শিক্ষকেরা হয়রানির শিকার হয়েছেন এবং বোর্ডের প্রাতিষ্ঠানিক ডিজিটাল সফটওয়্যারটি ক্ষতিগ্রস্ত অবস্থায় রেখে যাওয়া হয়েছে। বর্তমানে সেই অচল ও ক্ষতিগ্রস্ত সফটওয়্যারের সীমাবদ্ধতা কাটিয়ে অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নানা সমস্যায় জর্জরিত এই বোর্ডকে পুনর্গঠন ও গতিশীল করার জোর প্রচেষ্টা চলছে।

বোর্ডের আর্থিক অগ্রগতি ও বকেয়া পরিশোধের কর্মপরিকল্পনা ব্যক্ত করে অধ্যক্ষ মোশাররফ হোসেন জানান, ইতিমধ্যে ২০২১ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের যাবতীয় বকেয়া সুযোগ-সুবিধা সফলভাবে পরিশোধ করা হয়েছে। বর্তমানে ২০২৫ সাল পর্যন্ত সমস্ত বকেয়া দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ চলছে। বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে খুব শিগগিরই অগ্রাধিকার ভিত্তিতে সারাদেশের অন্তত ১০ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে অবসরকালীন সুবিধার চেক হস্তান্তর করা হবে। এই বিশেষ কর্মসূচিটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান রাষ্ট্রপ্রধান ও শিক্ষামন্ত্রী বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের এই সমস্যাগুলো সম্পর্কে পূর্ণ অবগত রয়েছেন। শিক্ষকদের বকেয়া দ্রুত পরিশোধের জন্য সরকার সংশ্লিষ্ট অংশীজনদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের পাশাপাশি জাতীয় বাজেটেও বিশেষ বরাদ্দ বরাদ্দ রেখেছেন। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এবিএম শাহ আলম টিপুর সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবনিযুক্ত সচিবের হাত ধরে অবসর সুবিধা বোর্ডের দীর্ঘদিনের অনিয়ম ও হয়রানির অবসান ঘটবে এবং শিক্ষকেরা দ্রুত সময়ের মধ্যে তাদের পাওনা বুঝে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026