1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

পরিবেশ প্রতিবেদক

গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে শহরের ব্রিজ রোড এলাকার পরিবর্তন পাঠাগার চত্বরে গাইবান্ধা পরিবেশ আন্দোলনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আম, জাম, লিচু, পেয়ারা ও আমড়াসহ বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও পরিবেশকর্মীরা। কর্মসূচি শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনায়নের গুরুত্ব তুলে ধরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশগত বিপর্যয় রোধে বৃক্ষরোপণের অপরিহার্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, বীর মুক্তিযোদ্ধা মারুফ আক্তার, ইব্রাহিম খলিল নান্নু, সাহানা বিনতে আজিজ মিতা, রিকতু প্রসাদ ও নাবিল আহমেদ। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি অন্যতম প্রধান সংকট হিসেবে আবির্ভূত হয়েছে। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র দাবদাহ ও প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনাগুলো পরিবেশের ভারসাম্যহীনতারই বহিঃপ্রকাশ। এই পরিস্থিতি মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও সেটির সঠিক পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, ফলদ ও বনজ বৃক্ষ কেবল প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি ও অক্সিজেনের জোগান নিশ্চিত করে না, বরং দেশের মানুষের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা বিধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং বন্যপ্রাণীর আবাসস্থল সুরক্ষায় বনায়ন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। সবুজ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বেগবান করার তাগিদ দিয়ে কর্মসূচি শেষ হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026