1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়: ইরান প্রতিটি জেলায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ সরকারের ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা

সংসদ সদস্য মনোরঞ্জন শীলকে দেখতে হাসপাতালে ডেপুটি স্পিকার ও চিফ হুইপ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ২০৩ বার দেখা হয়েছে

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। আজ সকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ তাকে দেখতে যান। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মোঃ শরফুদ্দিন আহমেদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন, সেকশন অফিসার দেবাশিষ বৈরাগীসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

তাঁরা আহত সংসদ সদস্যের পাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের নিকট মনোরঞ্জনশীল গোপালের চিকিৎসার খোঁজখবর নেন। তাঁরা তার উন্নত চিকিৎসায় যাতে কোন রকম গাফিলতি না হয় সে বিষয়ে সদা সতর্ক থাকার জন্য চিকিৎসকগণকে পরামর্শ দেন। এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে ডেপুটি স্পিকার ও চিফ হুইপকে জানান কর্তব্যরত চিকিৎসক।

এরপর ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ একই প্রতিষ্ঠানে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলীকে তার কেবিনে দেখতে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। ডেপুটি স্পিকার ও চিফ হুইপ শওকত আলী ও মনোরঞ্জন শীল গোপালের আশু আরোগ্য কামনা করেন।

এরপর বিএসএমএমইউ তে চিকিৎসাধীন বঙ্গবন্ধুর এক সহযোগী মাওলানা মোহাম্মদ হাতেম এবং অন্য এক সহকর্মী গফরগাঁও হতে নির্বাচিত সাবেক এমপি মোঃ আবুল হাশেম’ কে দেখতে যান ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ। তাঁরা অসুস্থদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আশু আরোগ্য কামনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026