1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শ্রমিক সংগঠনগুলোকে নিবন্ধন নিতে হবে – শ্রম প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ১৯৩ বার দেখা হয়েছে

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, গার্মেন্টস শিল্প এলাকায় শ্রমিক সংগঠনগুলোকে তাদের কার্যক্রম চালাতে হলে নিবন্ধন নিতে হবে। শ্রমিক সংগঠনগুলো এনজিও’র নামে নিবন্ধন নিয়ে কী কী কার্যক্রম চালাতে পারবে সে বিষয়ে খোঁজ নেয়া হবে।
প্রতিমন্ত্রী আজ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সম্মেলনকক্ষে গার্মেন্টস শিল্প বিষয়ক ক্রাইসিস ম্যানেজম্যান্ট কোর কমিটির ৩৪তম সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন এনজিও’র নামে শ্রমিক সংগঠনগুলো যে নিবন্ধন নেয় সেখানে কী কী কার্যক্রমের বিষয়ে উল্লেখ থাকে জানতে চেয়ে এনজিও ব্যুরোকে পত্র প্রেরণ করা হবে।
সভায় শ্রমিক নেতৃবৃন্দ ১০ রোজার মধ্যে উৎসব ভাতা এবং ঈদুল ফিতরের আগে জুন মাসের অন্তত বিশ দিনের বেতন প্রদানের দাবি জানান। শ্রমিক সংগঠনের দাবির প্রেক্ষিতে মালিক পক্ষের প্রতিনিধিগণ এ বিষয়ে সম্মতি জানিয়েছেন। শ্রমিকরা যাতে ভালভাবে ঈদ উদ্যাপন করতে পারে এ বিষয়টি বিবেচনায় নিয়ে মালিক-শ্রমিক আলোচনার ভিত্তিতে সুষ্ঠ সমাধানের জন্য প্রতিমন্ত্রী উভয় পক্ষের প্রতি আহ্বান জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026