1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা তরুণদের জানাতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে ১৭ বছর পর : মির্জা ফখরুল পরপর দুই ম্যাচে একই কায়দায় হিট উইকেট: অনন্য রেকর্ডে সু সুদর্শন সোনারগাঁয়ে নানা কর্মসূচিতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উদযাপিত শাহজালাল বিমানবন্দরের নতুন এটিসি টাওয়ারের সুফল: রেকর্ড ১৯৯ কোটি টাকা ওভার ফ্লাইং চার্জ আদায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী: রাজধানীতে বিএনপির খাদ্য ও বস্ত্র বিতরণ শুরু ৪১৯ যাত্রী নিয়ে দেশে ফিরল হজের প্রথম ফ্লাইট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ পাহাড়ে ও সমতলে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

সোনারগাঁয়ে নানা কর্মসূচিতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়।

শনিবার (৩০ মে) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন এবং কর্মসূচিতে অংশ নেন।

দিনব্যাপী এই আয়োজনে সাবেক রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার ও সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার।

এ ছাড়া কর্মসূচিতে আরও অংশ নেন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহম্মেদ এবং ছাত্রদল নেতা রমজান ভূইয়াসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা দলীয় প্রতিষ্ঠাতার আদর্শ অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026