1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুন মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স’ আয়োজন করতে যাচ্ছে রংপুরে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের আর্থিক সহায়তা বিতরণ কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর: সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ১০০ দিনে সরকারের একাধিক জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়ন: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়; অংশ নেবেন রাষ্ট্রপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২৮ মে অলাভজনক ও অসংগতিপূর্ণ উন্নয়ন প্রকল্প বাদ দেওয়ার উদ্যোগ সরকারের বাংলাদেশ ও আইএমএফের নতুন তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচি শুরুর সিদ্ধান্ত উচ্চ প্রযুক্তির চিপের চাহিদা ও উৎপাদন বৃদ্ধিতে সিঙ্গাপুরে ৬ শতাংশ প্রবৃদ্ধি কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৪

ঠাকুরগাঁওয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

ঠাকুরগাঁও জেলায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২৬ জন তরুণ-তরুণীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা অনিয়মের আশ্রয় ছাড়াই শতভাগ স্বচ্ছতা বজায় রেখে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে জেলা পুলিশ। চূড়ান্ত তালিকায় নির্বাচিতদের মধ্যে ২ জন নারী এবং ৫ জন সনাতন ধর্মাবলম্বী প্রার্থী রয়েছেন। এছাড়া বিকল্প হিসেবে ৫ সদস্যের একটি অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এরপর জেলার মোট ২ হাজার ৬শ ৫০ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেন। প্রাথমিক যাচাই-বাছাই ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ২৫৮ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হন। গত ১৬ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ২৫০ জন অংশ নেন, যার মধ্যে উত্তীর্ণ হন ৫০ জন। পরবর্তীতে ২৪ মে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর উত্তীর্ণদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা গ্রহণ করা হয়। চূড়ান্ত মূল্যায়নের পর ২৬ জনকে নিয়োগের জন্য মনোনীত করা হয়।

নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও স্বচ্ছ রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে পূর্বেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুরসহ জেলার বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে বিশেষ সচেতনতামূলক সভা করা হয়। এসব সভায় দালালের খপ্পরে না পড়তে এবং যেকোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে, তদবির কিংবা অসৎ পন্থায় পুলিশে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই।

তিন সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সেমুয়াল সাংমা। কমিটি বিদ্যমান কোটা পদ্ধতি ও সরকারি বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে মেধার ভিত্তিতে এই প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে। ফলাফল ঘোষণার পর চূড়ান্তভাবে নির্বাচিতদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতীতে পুলিশে নিয়োগের ক্ষেত্রে নানাবিধ অনিয়ম ও দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ থাকলেও বর্তমান সময়ে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করায় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের যোগ্য সন্তানরা কোনো ধরনের সুপারিশ ও অর্থ ছাড়াই সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন, যা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। স্বচ্ছতার এই ধারাবাহিকতা বজায় থাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026