1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ঈদুল আজহার আগে সূচকের উত্থানে শেষ হলো পুঁজিবাজারের লেনদেন, কমেছে পরিমাণ মেহেরপুরে শিশু ধর্ষণের মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসে ঐতিহাসিক রায় রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোমবার থেকে বিশেষ ট্রেন চালু ‘দৃশ্যম ৩’-এর রেকর্ড ওপেনিং, প্রথম দিনেই বিশ্বজুড়ে ৪৩ কোটি রুপি আয় কোরবানির চাহিদা মেটাতে দেশীয় গরুই যথেষ্ট: প্রাণিসম্পদ মন্ত্রী অনুমতিপত্র ছাড়া হজে প্রবেশের চেষ্টা ও প্রতারণার অভিযোগে মক্কায় আটক ১৩

পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

পাবনার সাঁথিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার এবং ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একদল দুর্বৃত্ত বিএনপি সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের পাথাইল হাট এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনায় সাঁথিয়া থানায় মামলা দায়েরের পর পুলিশ প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে। এদিকে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই এলাকায় বেশ কিছু দিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য নিয়ে দুটি পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলে আসছিল। এর আগে চলতি বছরের মার্চ মাসে এক পক্ষের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং ফসলি জমি থেকে জোরপূর্বক পেঁয়াজ লুটে নেওয়ার অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে দুটি মামলা দায়ের করা হয়। সম্প্রতি ওই মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদী পক্ষকে নিয়মিত হুমকি ও চাপ প্রয়োগ করে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে স্থানীয় ছোট পাথাইল ঈদগাহ মাঠের প্যান্ডেল সাজানো এবং এর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে নতুন করে বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় এই বিরোধ চরম রূপ নেয়। একপর্যায়ে স্থানীয় একটি মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়ার ঘোষণা দেওয়া হয়। মসজিদের মুয়াজ্জিন জানান, তার কাছ থেকে জোরপূর্বক মাইক কেড়ে নিয়ে এক ব্যক্তি এই উসকানিমূলক ঘোষণা দেয়। ঘোষণার পরপরই দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক পাথাইল হাট এলাকার একাধিক বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে হামলা চালায়।

হামলার শিকার এক স্থানীয় ব্যবসায়ী জানান, তার সার, কীটনাশক ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানে প্রথমে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে হামলাকারীরা তার বসতবাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে এবং দোকান ও বাড়ি থেকে নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা অভিযোগ করেছেন, হামলা চলাকালীন সময়ে নারীদের লাঞ্ছিত ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। স্থানীয় এক রাজনৈতিক কর্মী অভিযোগ করেন, অভিযুক্তরা এর আগেও এলাকায় ফসলি জমি দখলসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

সহিংসতার খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করে। এই ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ আটককৃত চারজনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—ঘটনার প্রধান অভিযুক্ত স্থানীয় বাসিন্দা হযরত আলী মাস্টার, শাকিল, রবিউল ইসলাম কালু ও মেহেদী হাসান জুয়েল। বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে লুণ্ঠিত দোকানের সামনে স্থানীয় সর্বস্তরের জনগণ এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সকল আসামিকে আইনের আওতায় আনা এবং এলাকায় স্থায়ী শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সার্বিক বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে এবং পরবর্তীতে মামলা রুজু করা হয়েছে। বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026