1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিটি শিশু ও কিশোর-কিশোরীর জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ — জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ১৯৮ বার দেখা হয়েছে

প্রতিটি শিশু ও কিশোর-কিশোরীর জন্য উপযুক্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রিভকেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষার অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। নারী শিক্ষার বিষয়ে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী অভিনন্দিত। এর পেছনে রয়েছে সরকারের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিচিং আউট অভ্ স্কুল চিলড্রেন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রমে কেশবপুরের ঝরে পড়া সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের ৪টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রাথমিকভাবে ১০০ জন কিশোর-কিশোরীকে ৩ মাসের ট্রেনিং প্রদান করা হবে। এ সময় তারা দৈনিক ১০০ টাকা হারে ভাতা পাবে। প্রশিক্ষণ শেষে তাদের আত্মকর্মসংস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026