1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী কালো রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। গাছের সঙ্গে ধাক্কা লাগায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026