1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে — জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল শ্রেণি ও পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেশবপুর শ্রমিক লীগ আয়োজিত এক সভায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি ন্যায়ভিত্তিক শোষণ ও বঞ্চনামুক্ত সমাজ ব্যবস্থা নির্মাণে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে ত্রিশ লক্ষ মানুষ আত্মত্যাগ করেছিলেন। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল-মডেল হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃত। যারা দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের জনগণ পরিহার করেছে।

এর আগে ইসমাত আরা সাদেক বৃহস্পতিবার রাতে যশোর সার্কিট হাউজে জেলা প্রশাসনের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026