1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শিশু ও নারী হত্যা-নির্যাতনকারীদের একচুল ছাড় নয় — তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ১৮৯ বার দেখা হয়েছে

‘শিশু ও নারী হত্যা-নির্যাতনকারীদের একচুল ছাড় নয়। জঙ্গিদের বিরুদ্ধে যেমন শূন্যসহিষ্ণুতা, এদের বিরুদ্ধেও তেমনি বিচার-দমনের নীতি।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কিশোর মাসুক ফেরদৌস হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শনিবার রাতে বগুড়া জেলা জাসদ নেতা এডভোকেট এমদাদুল হক এমদাদের ছেলে মাসুক ফেরদৌসকে (১৫) বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।
শিশু ও নারী হত্যা-নির্যাতনকারীরাও মানুষরূপী দানব, জঙ্গিদের মতোই এদেরকেও দমন-বর্জন ও নির্মূল করতে হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিচারের ঊর্ধ্বে কেউ নয়। বিবেকবান সকল মানুষকে এ হত্যাকা-ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026