1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুর রশিদের নামাজে জানাজা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ১৯৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুর রশিদ (৮০) এর নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি ১৪ মে ঢাকায় সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চিফ হুইপ, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন।
জানাজা শেষে স্পিকারের পক্ষে চিফ হুইপ আ স ম ফিরোজ এবং বিরোধীদলীয় নেতার পক্ষে হুইপ নূরুল ইসলাম ওমর মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026