1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

ইসরায়েলে মিসাইল হামলার পরিধি কমায় সীমিত শিথিলকরণ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইরায়েলের প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার রাত বাংলাদেশের সময় প্রায় ৩টায় ঘোষণা করেছে যে, মিসাইল হামলার তীব্রতা কমে যাওয়ায় যুদ্ধকালীন কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর সাধারণ মানুষের ওপর আরোপিত বিধিনিষেধের মধ্যে কিছু শিথিলকরণ কার্যকর করা হচ্ছে।

প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাধারণ মানুষ সীমিত কার্যক্রম চালাতে পারবেন। এর আগে এই কার্যক্রম শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে সীমিত ছিল। তবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

আগে যেখানে জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, এখন ৫০ বা তারও বেশি মানুষ একসঙ্গে জড়ো হতে পারবেন। তবে এর সঙ্গে শর্ত দেওয়া হয়েছে যে, যে স্থানে জমায়েত হবে, সেখানে কাছাকাছি বোমা শেল্টার থাকতে হবে। যাতে কোনো হুমকি সৃষ্টি হলে মানুষ দ্রুত সেল্টারে আশ্রয় নিতে পারেন।

এছাড়া শেল্টারের নিকটবর্তী অবস্থান নিশ্চিত থাকলে অফিস খোলা রাখা যাবে এবং কর্মস্থলে কাজকর্ম চালানো সম্ভব হবে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই শিথিলকরণ যুদ্ধ পরিস্থিতির সাময়িক স্বাভাবিকীকরণের প্রাথমিক ধাপ হিসেবে দেখা যেতে পারে, তবে ভয়াবহ পরিস্থিতি পুনরায় সৃষ্টি হলে জরুরি বিধিনিষেধ পুনঃপ্রয়োগ করা হবে।

ইসরায়েলি কর্তৃপক্ষের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রাখা হবে এবং পরিস্থিতি অনুযায়ী বিধিনিষেধ সমন্বয় করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026