1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকায় ভূমিকম্পে ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় ভূমিকম্প প্রস্তুতি: ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ মহিলা ও শিশু কল্যাণে অযথা ব্যয় কমিয়ে উৎপাদন বৃদ্ধি নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাসপাতালে ভর্তি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমাতে উদ্যোগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ইকরার মৃত্যু: তমা মির্জা বললেন, “ভালোবাসার মানুষের বদলে যাওয়া মানসিক যন্ত্রণা দেয়” ডিএসই সূচকে সপ্তাহের প্রথম দিনে বড় পতন, লেনদেন অব্যাহত কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলায় বিএনপির চার নেতাকে বহিষ্কার বার্সেলোনার ইয়ামাল খেলায় হ্যাটট্রিক; দল ভিলারিয়ালকে ৪-১ ব্যবধানে পরাজিত করে

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ৬

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সংঘর্ষে হামলায় জুয়েলারি ব্যবসায়ী ও জামায়াত কর্মী হাফিজুর রহমান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

নিহত হাফিজুর রহমান উপজেলার সুটিয়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। আহতদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর আহত হাফিজুর রহমানকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্র জানায়, হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হাসাদাহ বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিনের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে জামায়াত কর্মী মাহদি হাসানকে মারধরের ঘটনা ঘটেছিল। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার ইফতারের পর সুটিয়া থেকে হাসাদাহ বাজারে যাওয়ার পথে হাসাদাহ মডেল ফাজিল মাদরাসার সামনে মাহদি হাসান ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে জামায়াত নেতা মফিজুর রহমান ও তার ভাই হাফিজুর রহমান ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

পরবর্তীতে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহত চারজনকে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে হাফিজুর রহমানকে প্রথমে যশোর সদর হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়।

সংঘর্ষের পর হাসাদাহ বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে জীবননগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রতিবাদে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামী রোববার সকালে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ জানান, পূর্বশত্রুতার জেরে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমিরের ভাই নিহত এবং উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জীবননগর পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দ্দার জানান, সংঘর্ষে চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। নিহত হাফিজুর রহমানের ভাই মফিজুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক। বিএনপির কোনো পক্ষের সঙ্গে প্রতিবেদক যোগাযোগ করতে পারেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026