1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি আহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে

প্রবাস ডেস্ক

মধ্যপ্রাচ্যের কুয়েতে চলমান উত্তেজনার মধ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল–১-এ ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে এবং কয়েকজন বিমানবন্দর কর্মী আহত হয়েছেন। হামলায় একজন প্রবাসী বাংলাদেশিও আহত হয়েছেন।

হামলার পর আহত বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার নাম প্রকাশ করা হয়নি। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানা গেছে, আহত ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়মিত নেওয়া হচ্ছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী এই হামলায় আহত হয়েছেন।

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেন, একটি ড্রোন বিমানবন্দরের দিকে আঘাত হানে। হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত জরুরি প্রক্রিয়া কার্যকর করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হয়। হামলার পর বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হামলার ফলে বিমানবন্দরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি ঘটে নি। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কুয়েত সরকার এই হামলাকে “কাপুরুষোচিত নাশকতামূলক কর্মকাণ্ড” হিসেবে আখ্যায়িত করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে। ঘটনাস্থল থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং হামলার পেছনের চক্র শনাক্ত করতে ব্যাপক গোয়েন্দা তৎপরতা ও তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা হামলার পর থেকে কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে।

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে নিরাপত্তা অবলম্বনের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার, বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা বৃদ্ধি পেতে পারে। এই ধরনের ঘটনার কারণে স্থানীয় ও প্রবাসী নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026