1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দুর্যোগে জনগণের বন্ধু রেড ক্রিসেন্ট — চিফ হুইপ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০১৭
  • ২৩৮ বার দেখা হয়েছে

চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, দুর্যোগে জনগণের বন্ধু রেড ক্রিসেন্ট। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জনগণকে প্রথমেই সহযোগিতা দিয়ে থাকে রেড ক্রিসেন্ট। দেশের দক্ষিণাঞ্চলে ১৯৭০ সালে ১২ নভেম্বর প্রলয়ংকারী প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় রেড ক্রিসেন্ট অভূতপূর্ব অবদান রেখেছে বলে তিনি জানান।
চিফ হুইপ আজ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত বিশ^ রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০১৭ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চিফ হুইপ বলেন, মানব সেবায় নিজের সম্পদ অসহায় মানুষদের জন্য উৎসর্গ করার মতো মহৎ কাজ আর কিছু হতে পারে না। এ কাজে তিনি সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তিনি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আলহাজ সৈয়দ মোয়াজ্জেম হুসাইনকে ‘রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড ২০১৭’ প্রদান করা হয় এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোহিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. হাবিবে মিল্লাত, ইন্টার ন্যাশনাল রেডক্রস ও রেড ক্রিসেন্ট এর কান্ট্রিডিরেকটর, ইন্টার ন্যাশনাল কমিটি ফর রেডক্রস ও রেড ক্রিসেন্ট এর ডেপুটি হেড এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর মহাসচিবসহ বিভিন্ন ব্যক্তি বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026