1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

মেডিক্যাল টেস্টিং ল্যাবরেটরিগুলোকে বাধ্যতামূলকভাবে অ্যাক্রেডিটেশনের আওতায় আনার তাগিদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০১৭
  • ২৪৭ বার দেখা হয়েছে

জনগণের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় রেখে দেশের মেডিক্যাল টেস্টিং ল্যাবরেটরিগুলোকে বাধ্যতামূলকভাবে অ্যাক্রেডিটেশনের আওতায় আনার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট টেস্টিং ল্যাবরেটরির ব্যবস্থাপকরা। তারা বলেন, মানসম্মত ওষুধ উৎপাদন ও রোগ নির্ণয় নিশ্চিত করতে এ লক্ষ্যে দ্রুত উদ্যোগ নিতে হবে। এর ফলে দেশে গুণগত স্বাস্থ্যসেবা প্রসারের পাশাপাশি বিশ্বমানের ওষুধ উৎপাদন ও রপ্তানির পথ প্রশস্ত হবে।
আজ রাজধানীর মতিঝিলে এনপিও’র সম্মেলনকক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) স্বীকৃত গবেষণাগারের সম্মেলন-২০১৭ এ অংশগ্রহণকারী কোয়ালিটি ম্যানেজাররা এ পরামর্শ দেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী মান ব্যবস্থাপক ও পরীক্ষকরা জানান, ওষুধ রপ্তানির ক্ষেত্রে বিশ্ববাজারে সম্প্রতি অ্যাক্রেডিটেশন সনদের প্রসঙ্গটি আলোচিত হচ্ছে। এ অবস্থায় দেশে উৎপাদিত ওষুধের রপ্তানি বাড়াতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও মেডিক্যাল ল্যাবরেটরিগুলোকে বিএবি হতে সনদ গ্রহণের বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি হালাল ফুডের বিশ্ববাজার দখলেও অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ জরুরি বলে তারা উল্লেখ করেন।
সম্মেলনের উদ্বোধন করেন বিএবি’র মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ। বিএবির পরিচালক ডেবিড পল স্বপন খন্দকার অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।
উল্লেখ্য, দিনব্যাপী এ সম্মেলনে বিএবি থেকে অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত ৫০টি দেশি-বিদেশি টেস্টিং ও ক্যালিব্রেশন গবেষণাগারের প্রায় ১শ’ কোয়ালিটি ম্যানেজার ও মান পরীক্ষক অংশ নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026