1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত সরকারের হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েলি সেনা: প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯, ব্যাপক ক্ষয়ক্ষতি প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি পালন করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর মামলার রায় আজ ডাও জোন্সে যুক্ত হলো অ্যালফাবেট, সূচকে বাড়ছে প্রযুক্তির আধিপত্য তীব্র তাপপ্রবাহের কবলে উত্তর আমেরিকা: বিশ্বকাপের নকআউট পর্বে বড় চ্যালেঞ্জ টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

বাংলাদেশ কোস্ট গার্ডের এক বছরের অভিযান: ১৭ হাজার ৫১৬ কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

২০২৫ সালে বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল এবং নদী তীরবর্তী এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মূল্যের নিষিদ্ধ জাল ও চোরাচালান পণ্য জব্দ করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড সদর দপ্তর এই তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক বছরের মধ্যে কোস্ট গার্ড প্রায় ১৫০ কোটি ৪১ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার করেছে। ডাকাত ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জব্দ করা হয়েছে ২০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৮০টি দেশীয় অস্ত্র, ৪ হাজার ৬৬৮ রাউন্ড তাজা গোলা এবং ৩৭০ রাউন্ড ফাঁকা গোলা। এসব অভিযানে ১ হাজার ৫২৭ জন সন্ত্রাসী, ডাকাত, বনদস্যু ও অন্যান্য অবৈধ কাজে জড়িত ব্যক্তি এবং ১৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। মানবপাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ২৯৭ জন ভুক্তভোগীও উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযানে প্রায় ১৯৪ কোটি ৬০ লাখ টাকার ৩৮ লাখ ৯২ হাজার পিস ইয়াবা, ৬৯ লাখ টাকার ২৩০ কেজি গাঁজা, ১ কোটি ১১ লাখ টাকার ৩ হাজার ২৭৩ বোতল বিয়ার ও হুইস্কি, ১৫ কোটি টাকার ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫ লাখ টাকার সাড়ে ৩ লাখ শলাকা অবৈধ সিগারেট এবং ২ কোটি ৩৪ লাখ টাকার ২৬ হাজার লিটার বাংলা মদসহ ৬৭০ জন মাদককারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের ধারাবাহিক সাঁড়াশি অভিযানের ফলে দেশের বন্দরসমূহের সার্বিক সুরক্ষা বেড়েছে এবং বহির্নোঙ্গর অঞ্চলে দস্যুতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এছাড়া, দেশের সমুদ্রবন্দরের নিরাপত্তা রেটিংও পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

২০২৫ সালে তেলবাহী জাহাজ এমটি বাংলার জ্যোতি, এমটি বাংলার সৌরভ এবং বিএলপিজি সোফিয়ার অগ্নি দুর্ঘটনায় বাংলাদেশ কোস্ট গার্ড ‘ফার্স্ট রেস্পন্ডার’ হিসেবে প্রতিটি ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপন করেছে এবং পরিবেশদূষণ রোধে ভূমিকা রেখেছে। এই অভিযানে কোস্ট গার্ডের দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO) থেকে প্রথমবারের মতো ‘Letter of Commendation’ প্রদান করা হয়েছে।

মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ১৭ হাজার ১৫২ কোটি টাকার ৫ লাখ ৬০ হাজার কেজি জাটকা, ৯০ কোটি ৮৮ লাখ পিস রেণু পোনা, ১ লাখ ৭৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি, ২৫৩ কোটি ২৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ লাখ ২৮ হাজার মিটার বেহুন্দি জাল এবং ৬৮ কোটি মিটার অন্যান্য নিষিদ্ধ জাল। মৎস্যসম্পদ রক্ষায় এই কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিটি সদস্যের দায়িত্ববোধ এবং প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড রৌপ্য পদক ২০২৫ অর্জন করেছে।

কোস্ট গার্ডের সদর দপ্তর জানায়, মাত্র ৭০০ কোটি টাকার বার্ষিক বাজেটের বিপরীতে এই এক বছরের কার্যক্রমে অর্জিত সাফল্যের মূল্যায়ন প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকা। বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র, উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক অভিযান চালিয়ে দেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধিশালী করতে অব্যাহতভাবে কাজ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026