1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে জরুরি মেরামত ও উন্নয়নকাজে তিন দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

চট্টগ্রাম — জেলা প্রতিনিধি

জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের অংশ হিসেবে আগামী রোববার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত টানা তিন দিন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন সাত ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে নির্ধারিত ফিডারগুলোতে জরুরি কারিগরি কাজ পরিচালনা করা হবে। এ কারণে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব এবং বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

রোববার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত যে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে—অক্সিজেন, গোলবাগ আবাসিক এলাকা, কয়লার ঘর, ওয়াজেদীয়া, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকার পাড়া, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, পূর্ব মসজিদ এলাকা, ভুক্তপুর, বেলতল, তুলা কোম্পানি, কামরাবাদ ও জাহানপুর। এ ছাড়া বনানী আবাসিক এলাকা, গরীবে নেওয়াজ আবাসিক এলাকা, শহীদ নগর, সবুর আবাসিক এলাকা, রূপনগর আবাসিক এলাকা, আশেকানে আউলিয়ার ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গালপাড়া, ওয়াজেদীয়া মাদরাসা, হিন্দুপাড়া, ভক্তপুরের আংশিক অংশ, নজরা পুকুরপাড়, কফিক কমিশনারের বাড়ি, হাশেম মেম্বারের বাড়ি, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ি, মদুনাঘাট বাজার, দক্ষিণ ও মধ্যম মাদরাসা এলাকা, গ্রিন কলোনি রোড, রহমানিয়া সেতু, চিনারপোল, ব্রাহ্মণহাট ও আশপাশের এলাকাগুলোও বিদ্যুৎহীন থাকবে।

সোমবারও একই সময়ে, অর্থাৎ সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত, নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প ও আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বায়েজিদ এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, খন্দকিয়া বাজার, খন্দকিয়া ট্যাম্পু স্ট্যান্ড, এম কে স্টিল, মাজার গেইট, ভুলিয়াপাড়া, বাথুয়া, কেডিএস গার্মেন্টস থেকে শেরশাহ অংশ, পাহাড়িকা আবাসিক এলাকা, ভেড়া ফকির, সাংবাদিক সোসাইটি ও সমবায় আবাসিক এলাকা। পাশাপাশি মোহাম্মদ নগর, শান্তি নগর, শেরশাহ কলোনি, তারা গেইট, রাজামিয়া মার্কেট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এলাকা, পদ্মা প্লাস্টিক, ধূপ পোল, চক্রশো কানন, কুয়াইশ, ভরা পুকুর, নজুমিয়া হাট, তেঁতুলতলা, উত্তর ও দক্ষিণ বুড়িশ্চর, মধ্যম বুড়িশ্চর, বুড়িশ্চর বাজার, ফকিরের দোকান, খালেকের হাট, আজিজিয়া মাজার ও সংলগ্ন এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর আরও কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিপিডিবি। এসব এলাকার মধ্যে রয়েছে গাউসিয়া আবাসিক এলাকা, গ্রিনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ লেইন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেইট, ফকির টিলা, মির্জাপাড়া, মুরাদনগর, দেলওয়ার কোম্পানির বাড়ি সংলগ্ন এলাকা, হক ফুড গলি, ভান্ডারি গলি, বড়বাড়ি গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরি, আমিন জুট মিলস, আমিন টেক্সটাইল, বিবিরহাট কাঁচাবাজার, বশর মার্কেট, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়, খ্রিস্টান কবরস্থান, ফুলেশ্বরী আবাসিক এলাকা, সামারহিল, মৌমিনবাগ, তাহেরাবাদ, আতুরার ডিপো পিয়াজু গলি, রৌফাবাদ সমাজসেবা থেকে ফয়েজ টাওয়ার ও সংগীত সিনেমা রোড এলাকা।

এ ছাড়া একই দিনে সংগীত আবাসিক এলাকা, জাঙ্গালপাড়া, ওয়েলফুড গলি, সামাদপুর, মীরপাড়া, হাজীপাড়া গার্মেন্টস এলাকা, হাটহাজারী রোড, কুলগাঁও মাজার গেইট থেকে সাদ মুছা গার্মেন্টস, নতুন পাড়া, কাঁঠাল বাগান রোড, তুফানি রোড, পূর্ব ও পশ্চিম কুলগাঁও, কুলগাঁও আবাসিক এলাকা, চিকনদণ্ডী, বালুছড়া ও বালুছড়া আবাসিক এলাকা, কুয়াইশ কলেজ এলাকা, ষোল পোল, হামিদ শরিফ রোড, নেয়ামত আলী রোড, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু, ব্রাহ্মণহাটসহ আশপাশের এলাকাগুলো বিদ্যুৎহীন থাকবে।

বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের মাধ্যমে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026