1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ২৩৫ বার দেখা হয়েছে

মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যারা জঙ্গিবাদ ও মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আমরা তাদেরকে বুকে টেনে নেব। তাদেরকে অভিনন্দন জানাব। যারা ফিরবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আসুন আমরা সকলে মিলে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
মন্ত্রী আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর মাদ্রাসা মাঠে আয়োজিত জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে আমরা কথা বলেছি যেন নো-ম্যান্সল্যান্ডে (সীমান্তের শূন্যরেখা) কোনো ইয়াবা-মাদকের ফ্যাক্টরি না থাকে। এ বিষযে ভারত সরকারের কাছ থেকে আশ্বাস আমরা পেয়েছি তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, আমাদের যুবক আমাদের ভবিষ্যৎ। কেউ যেন সীমান্তে ইয়াবা ফ্যাক্টরি, ফেন্সিডিলের ফ্যাক্টরি করে তাদের ভবিষ্যৎ নষ্ট করতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে।
আত্মসমর্পণকারী মাদক কারবারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে অন্ধকার জীবনে ছিলেন সে জীবন শান্তি দেয় নাই। আজকে যে পথে এসেছেন সে পথ আপনাদেরকে শান্তি দেবে। ভালোবাসা দেবে। মন্ত্রী বলেন, যারা মাদক ব্যবসা ও মাদক সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে চান তাদেরকে পুনর্বাসনের জন্য সবকিছুই করা হবে।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ আয়োজিত সমাবেশে ওই ইউনিয়নের ২২২ জন মাদক ব্যবসায়ী, মাদক বহনকারী ও মাদকসেবী আত্মসমর্পণ করেন।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান স্বপনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রাসেদুল কাওছার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।
সমাবেশে মাদক ছেড়ে সুপথে ফেরায় আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে স্বাগত জানান মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026