1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

সাম্প্রদায়িকতার ঝাপটামুক্ত একমুখী আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তথ্যমন্ত্রীর আহ্বান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ২০৫ বার দেখা হয়েছে

ইতিহাস বিকৃতি ও সাম্প্রদায়িকতার ঝাপটা থেকে মুক্ত রেখে একমুখী আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে অনলাইন সংবাদ পোর্টাল শিক্ষাবার্তা ডটকমের প্রথম বর্ষপূর্তি সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সাধারণ শিক্ষা, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম- চার ধরনের শিক্ষাপদ্ধতি শিক্ষাকে খ-িত আর শিক্ষার্থীদের বিভক্ত করছে উল্লেখ করে মন্ত্রী একটি সমন্বিত আধুনিক শিক্ষাপদ্ধতির যৌক্তিকতা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র, জাতির চার হাজার বছরের ইতিহাস ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদের। আর এজন্য ইতিহাস বিকৃতি ও সাম্প্রদায়িকতার ঝাপটা থেকে শিক্ষাকে মুক্ত রাখতেই হবে।
অনলাইন পোর্টালটির সম্পাদক মো. আসাদুজ্জামান খান সভায় সভাপতিত্ব করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026