1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

আইনমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মে, ২০১৭
  • ২০২ বার দেখা হয়েছে

আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের মধ্যে আজ ঢাকায় সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহ বিশ্ব নিরাপত্তা ইস্যু উঠে আসে এবং এ বিষয়ে উভয় দেশ এক সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করে। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতের সাথে বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সব সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটা আলোচনায় উল্লেখ করেছেন রাষ্ট্রদূত। দু’দেশের বন্ধুত্ব ও সম্পর্কের সঙ্গে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে দু’দেশের নিরাপত্তা বৃদ্ধি করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করতে যাচ্ছি। এটি এখন ভেটিং পর্যায়ে রয়েছে। এটা চূড়ান্ত হলেই আইসিটি অ্যাক্টের ৫৭ ধারার দুর্বলতা এবং বিতর্ক থাকবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমের স¦াধীনতায় বিশ্বাসী। এমন কোনো আইন হবে না, যাতে গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026