1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ ২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী

পাবনা ও ফরিদপুরের সংসদীয় আসনে নতুন সীমানা চূড়ান্ত! নতুন গেজেটে সব বিস্তারিত জানা গেল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

পাবনা ও ফরিদপুর প্রতিনিধি

পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে আজ (২৪ ডিসেম্বর) সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট আসনগুলো হলো পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ এবং ফরিদপুর-৪।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পাবনা-১ (নির্বাচনী এলাকা: ৬৮) আসনের অন্তর্ভুক্ত হয়েছে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার মধ্যে বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন।

পাবনা-২ (নির্বাচনী এলাকা: ৬৯) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে পুরো সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার উল্লেখিত পৌরসভা ও চারটি ইউনিয়ন বাদে বাকি অংশ।

ফরিদপুর-২ (নির্বাচনী এলাকা: ২১২) আসনের মধ্যে নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা রাখা হয়েছে। অন্যদিকে, ফরিদপুর-৪ (নির্বাচনী এলাকা: ২১৪) আসনে অন্তর্ভুক্ত হয়েছে ভাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা এবং সদরপুর উপজেলা।

বাংলাদেশ নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে মূলত ভোটারদের সুবিধার্থে এবং সংসদীয় নির্বাচনে সঠিক প্রতিনিধি নির্বাচন নিশ্চিত করতে নেয়া হয়েছে। নতুন সীমানা অনুযায়ী ভবিষ্যতে এই আসনগুলোতে ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়া সমন্বিতভাবে পরিচালনা করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026