1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চারটি জ্বালানি জাহাজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে খলিলুর রহমানের বেইজিং সফর চলতি মাসের শেষ দিকে প্রথম একনেক বৈঠকে ১৭ প্রকল্প উপস্থাপন, ব্যয় ১৩ হাজার কোটি টাকা বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির

২৯৯ যাত্রী নিয়ে শাহজালালে সৌদি বিমানের জরুরি অবতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ১২০ বার দেখা হয়েছে

২৯৯ যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটি নিরাপদেই অবতরণ করতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানটি জরুরি অবতরণ করে।
এর আগে ২৯৯ জন আরোহী নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে চীনের বাণিজ্যিক নগরী গুয়াংজু থেকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৮৮৫ ফ্লাইটটি ছেড়ে আসে।

ফ্লাইটটি রিয়াদে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অবতরণের কথা ছিল। কিন্তু বাংলাদেশের কাছাকাছি আসার পর প্লেনের ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ অবস্থায় এর পাইলট বিমানটিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে পাইলট বোয়িং ৭৮৭-৯ বিমানটি হযরত শাহজালালে নিরাপদেই অবতরণ করান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে জানান, পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত জানানোর পরই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখি। আর কোনো সমস্যা ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026