1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

স্ট্রিট ফুড পর্যটনের বিকাশ ও দেশের ইমেজ বৃদ্ধি করতে পারে – রাশেদ খান মেনন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ২৩৭ বার দেখা হয়েছে

পর্যটন ও স্ট্রিট ফুড একই সুতোয় গাথা। বেশিরভাগ পর্যটক সাশ্রয়ী মূল্যে রকমারি খাবারের স্বাদ নিতে স্ট্রিট ফুডকে বেছে নেন, তাই স্ট্রিট ফুডের সৌরভ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে যেমন পর্যটনকে বিকশিত করে তেমনি দেশের ইতিবাচক ভাবমূতি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখে।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আজ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিটিবি ও পর্যটন বিষয় ম্যাগাজিন ‘পর্যটন বিচিত্রা’ আয়োজিত পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসস্মত খাবার বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন ঢাকাতে প্রতিদিন প্রায় ৬০ লাখ মানুষ স্ট্রিট ফুড গ্রহণ করছেন। স্ট্রিট ফুড বিক্রেতারা একদিকে স্বল্পমূল্যে খাবার সরবারহ করেন অন্যদিকে গ্রামীণ অর্থনীতি বিকাশে নিরবে অবদান রেখে চলেছেন। তাই এই খাবার বিক্রেতাদেরকে স্বাস্থ্য সম্মত উপায়ে পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।
বিটিবির পরিচালক নিথিল রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, জাতীয় দক্ষতা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবিএম খুরশিদ আলম, বিপিসি’র চেয়ারম্যান অপরূপ চৌধুরী , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান ড. শাকের আহমেদ, পর্যটন বিচিত্রা সম্পাদক মহিউদ্দিন হেলাল প্রমুখ।
প্রায় ১০০ জন স্ট্রিট ফুড বিক্রেতা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের স্ট্রিট ফুড বিক্রেতাদেরও এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026