1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

হাওর এলাকায় বন্যা ২৭১ কোটি টাকার ত্রাণ সামগ্রী বিতরণ চলছে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ২৩৮ বার দেখা হয়েছে

গত ২৯ মার্চ তারিখে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার হাওর এলাকা বন্যাকবলিত হওয়ায় উক্ত জেলাসমূহের ৬২টি উপজেলার ৫১৮টি ইউনিয়নের ৮ লাখ ৫০ হাজার ৮৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। পাহাড়ি ঢলে ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ২ লাখ ১৯ হাজার ৮৪০ হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ১৮ হাজার ২০৫টি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা সরেজমিনে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৯২৪ মেট্রিক টন জিআর চাল, নগদ ২ কোটি ১৮ লাখ ৯৭ হাজার টাকা, ভিজিএফ হিসেবে জুলাই ২০১৭ পর্যন্ত ৩ লাখ ৩০ হাজারটি পরিবারের মধ্যে বিতরণের জন্য ৩২ হাজার ৩৪০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়। এ ছাড়াও অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির আওতায় ৯১ হাজার ৪৪৭ জন সুবিধাভোগীর জন্য ৮২ কোটি ৭ লাখ ৬৮৯ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ৩০০ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ ৯ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ফলে এ পর্যন্ত সর্বমোট ২৭১ কোটি ৫ লাখ ৯৮ হাজার ৩৪৯ টাকার ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

এছাড়া প্রতি জেলায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাকে সরেজমিনে ত্রাণ কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয়, অধিদপ্তর, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ত্রাণ নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। এ মন্ত্রণালয়, অধীনস্থ সংস্থাসমূহ এবং হাওর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীর নৈমিত্তিক ছুটিসহ সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র, ঢাকা (ফোন-৯৫৪৫১১৫, ৯৫৪৯১১৬, ০১৭৫৫৫৫০০৬৭, ফ্যাক্স-৯৫৪৯১৪৮, ৯৫৪০৫৬৭, ০১৭০১১১৬১৯২৬, ব-সধরষ-হফৎপপ@সড়ফসৎ.মড়া.নফ) বা জেলা বা উপজেলা নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা যেতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026